বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফোয়াবের প্রকাশনা হস্তান্তর, মৎস্য রপ্তানি প্রসারে জোর দিলেন মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ Time View

মোঃ মুজিবুর রহমান মল্লিক,স্টাফ রিপোর্টার,বিকাল বার্তা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ আমিনুর রশিদ-এর কাছে ফোয়াব (FOAB) থেকে প্রকাশিত ই-ট্রেসিবিলিটি পাইলট প্রকল্পের অর্জন সংক্রান্ত প্রকাশনা বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশনা হস্তান্তর অনুষ্ঠানে ফোয়াব নেতৃবৃন্দ মৎস্য রপ্তানি বৃদ্ধিতে ই-ট্রেসিবিলিটি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা ভূমি মন্ত্রণালয়ের জলমহল নীতিমালা সংশোধন করে সমাজভিত্তিক মৎস্য চাষ সম্প্রসারণের আহ্বান জানান। বিশেষ করে ‘দাওয়াত কান্দি মডেল’ অনুসরণে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং অধিক নিরাপদ উৎপাদন নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বারবার স্বর্ণপদকপ্রাপ্ত দক্ষিণ খুলনার কৃতি সন্তান ও ফোয়াব সভাপতি মোল্লা শামসুর রহমান শাহীন, কক্সবাজার আঞ্চলিক কমিটির আহ্বায়ক খলিলুল চৌধুরী (যশোর) এবং আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সদস্যসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মন্ত্রী মৎস্য খাতের আধুনিকায়ন ও রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ফোয়াবের প্রকাশনা হস্তান্তর, মৎস্য রপ্তানি প্রসারে জোর দিলেন মন্ত্রী

Update Time : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬