বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৮ Time View

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার : জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী তার সংসদীয় এলাকার কালাই উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালাই মডেল মসজিদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী তার বক্তব্যে বলেন, তিনি তার সংসদীয় এলাকায় জুয়া, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আলুর দাম বৃদ্ধি, কৃষি খাতের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ও বিস্তৃত ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, তার নাম ভাঙিয়ে কেউ যেন কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রতিমন্ত্রী স্থানীয় উন্নয়ন কার্যক্রমে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি এলাকার সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের মতামত শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার ও আব্দুল আলীম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালাই উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি কাজী মোঃ শফিকুল ইসলাম।

এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সকল উপজেলা কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

Update Time : ০২:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬