বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ শাকিলের কবর জিয়ারত করলেন সাবেক কেন্দ্রীয় মুখপাত্র

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ Time View

তানজিল হোসেন, ভোলা: ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ভোলার কৃতি সন্তান জুলফিকার আহমেদ শাকিলের কবর জিয়ারত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অদ্য ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩ ঘটিকার সময় ১০ নং ভেলুমিয়া ৩ নং ওয়ার্ডে অবস্থিত শহীদ শাকিলের কবরস্থানে উপস্থিত হয়ে তারা দোয়া ও মোনাজাত করেন।

জিয়ারতকালে নেতৃবৃন্দ শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় সাবেক কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদ শাকিলের অবদান নতুন প্রজন্মকে ন্যায় ও অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের ত্যাগের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আন্দোলনের সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন। আর-ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন।

কবর জিয়ারত শেষে প্রতিনিধিদল ভোলা সদর উপজেলার চারপাতা এলাকায় জুলাই যোদ্ধা আলাউদ্দিনের বাসায় যান। সেখানে তারা সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

নেতৃবৃন্দরা জানান, গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, চিকিৎসা সহায়তা এবং মানসিক সাহস জোগাতে নিয়মিতভাবে মাঠপর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা হবে। তারা আরও বলেন, সংগ্রামের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। দিনব্যাপী এ সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ও উৎসাহের সৃষ্টি হয়। আন্দোলনের সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ নেতৃবৃন্দের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা এ ধরনের জনমুখী ও সহমর্মিতাপূর্ণ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনার আহ্বান জানান এবং সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই অভ্যুত্থানে আহত মো. আলমগীর ভাইয়ের নবনির্মিত ঘর পরিদর্শনের উদ্দেশ্যে ‘Empowering Our Fighters’ সংগঠনের একটি প্রতিনিধিদল ভোলায় উপস্থিত হয়। প্রতিনিধিদলে সংগঠনের সংগঠক কলি কায়েয ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক উমামা ফাতেমা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানে আহত মো. আলমগীর ১৮ জুলাই ২০২৪ তারিখে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ শ্রবণ ও দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হন। পরবর্তীতে ‘Empowering Our Fighters’ এর উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সংগঠনের শুভাকাঙ্ক্ষী মিজানুর রহমান মুকুলের তত্ত্বাবধানে ভোলা সদরে মো. আলমগীরের পৈত্রিক ভিটায় একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়। ঘরটির উদ্বোধনের উদ্দেশ্যে উমামা ফাতেমা ও কলি কায়েয ভোলা সফর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ শাকিলের কবর জিয়ারত করলেন সাবেক কেন্দ্রীয় মুখপাত্র

Update Time : ০৫:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬