বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে রাশেদ খানের অফিসে সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ৬

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের অফিসে মারামারির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে কালীগঞ্জ থানার এএসআই জাহিদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার অভিযান চালিয়ে এ মামলায় পুলিশ ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম,খামারাইল গ্রামের মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আংগীর মন্ডল ও পলাশ মন্ডল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তকিবুর রহমান জানান, থানার সামনে রাশেদ খানের অফিসে মারামারির ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপর হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১২ টার দিকে কালীগঞ্জ থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের অফিসে একটি সভায় মারামারির ঘটনা ঘটে। এ সময় থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহে রাশেদ খানের অফিসে সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ৬

Update Time : ০৪:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬