বাংলাদেশ ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী গলাচিপায় প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা পরিবর্তনের ডাক

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ Time View

মোঃ নুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: পটুয়াখালী গলাচিপা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক (এমপি)

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাঁদের স্ব-স্ব দপ্তরের কাজ ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টসহ উপজেলার নানা সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন আমাদের প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই প্রতিদিন অফিসে উপস্থিত থাকেন। এর মূল উদ্দেশ্য হলো জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থেকে তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদেরও দায়বদ্ধতা রয়েছে। সেবাগ্রহীতা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে

তিনি দৃঢ় কণ্ঠে জানান, “আমার জীবনে আমি কারো কাছ থেকে পাঁচ পয়সার সুবিধা নেইনি। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সেবা প্রদানের ক্ষেত্রে কারো বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় জনসাধারণকে ঝামেলামুক্ত সেবা প্রদানের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, “আমরা এ দেশের পরিবর্তন চাই, আর এই পরিবর্তনটা শুরু হোক গলাচিপা-দশমিনা থেকেই।”

এ সময় তিনি দূর্ঘটনায় নিহত/নিখোঁজ এবং আহতদের মাঝে ৩ লক্ষ ২৫ হাজার টাকার চেক তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পটুয়াখালী গলাচিপায় প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা পরিবর্তনের ডাক

Update Time : ০৪:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬