
বিশেষ প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রবিবার (০১ মার্চ ২০২৬ খ্রি.) বিকালে আকস্মিকভাবে মুন্সীগঞ্জ জেলা সফর করেন।
সফরকালে তিনি সিরাজদিখান থানাধীন রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সম্মানিত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, যিনি প্রতিমন্ত্রীকে স্বাগত জানান এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত অবহিত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জানা গেছে, সফরকালে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রীর এ আকস্মিক সফর স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
Reporter Name 























