বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সহজ করতে নতুন উদ্যোগ, ডেটাবেজ ও অ্যাক্রেডিটেশন সংস্কারের ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৭১ Time View

বিকাল বার্তা ডেস্ক: সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ও অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু নিয়ে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মিডিয়া হাউসভিত্তিক এক বা একাধিক কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশসংক্রান্ত জটিলতার সমাধান করার চেষ্টা করা হবে। নীতিমালার আওতায় কেউ অন্যায়ভাবে বাদ পড়লে তাকে অ্যাক্রেডিটেশন সুবিধা দেওয়ার উদ্যোগও নেওয়া হবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য একটি সমন্বিত ডেটাবেজ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

সোমবার (২ মার্চ) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল সভা সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন সভাপতি মাসউদুল হক।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের জন্য উপযুক্ত অবকাঠামো গড়ে তোলা এবং নিরাপত্তা বজায় রেখে প্রবেশব্যবস্থা সহজ করার উপায় নির্ধারণ।

সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রের অবকাঠামো উন্নয়নে সাংবাদিকদের মতামত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, লেআউট প্রণয়নের সময় গণমাধ্যম প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে, যাতে প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়।

সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক্সেস পাস সংক্রান্ত যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়, তা এখনো বহাল রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সাংবাদিকদের মতামত নেওয়া হবে। এজন্য সাংবাদিকদের মধ্য থেকে দুই-তিনজন প্রতিনিধি নির্ধারণ করে তাদের সঙ্গে পরামর্শ করা হবে বলে জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সহজ করতে নতুন উদ্যোগ, ডেটাবেজ ও অ্যাক্রেডিটেশন সংস্কারের ঘোষণা

Update Time : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬