
ক্রাইম রিপোর্টার: মোহাম্মদ জসিম হোসেন, ঝিনাইদহ।ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) দুপুর প্রায় ১২টা ২০ মিনিটে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের কাগমারী মোড়, ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর থেকে মহেশপুরের দিকে বিদ্যুতের খুঁটি বহন করে একটি ট্রাক্টর যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ডিসকাভার ১১০ সিসি (রেজি: ঝিনাইদহ হ-১৭-১২৫৩) মোটরসাইকেলের সাথে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল ইসলাম জানান, আহত সাইদুলের দুই পা মারাত্মকভাবে ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোটচাঁদপুর মডেল থানার এসআই শ্যামল কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ট্রাক্টরে বিদ্যুতের খুঁটি থাকায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি, খুঁটি সরিয়ে ট্রাক্টরটি উদ্ধার করার চেষ্টা চলছে।
আহত সাইদুল ইসলাম বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমিরকাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি ইনতেফা কীটনাশক কোম্পানিতে কর্মরত ছিলেন এবং কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
Reporter Name 






















