বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে জ্বালানি তেলের সংকট, অধিকাংশ ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩৮ Time View

ক্রাইম রিপোর্টার মো:জসিম হোসেন র্কালীগঞ্জ (ঝিনাইদহ)ঝিনাইদহের কালীগঞ্জে সরবরাহ বন্ধের কারণ দেখিয়ে বেশ কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ফলে প্রয়োজনীয় তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও যানবাহনের চালকরা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরের দিকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, উপজেলার ৮টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি পাম্পে পেট্রোল বিক্রি করা হচ্ছে। অন্য অধিকাংশ পাম্পে জ্বালানি তেল না থাকায় বিক্রি বন্ধ রাখা হয়েছে।

তেল কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, সকাল থেকে বিভিন্ন পাম্পে ঘুরেও তারা তেল পাননি। অনেককে বাধ্য হয়ে খালি ট্যাংক নিয়েই ফিরে যেতে হয়েছে। এতে বিশেষ করে মোটরসাইকেল চালক ও জরুরি কাজে বের হওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে সরবরাহ না আসায় আপাতত তেল বিক্রি বন্ধ রাখতে হয়েছে। নতুন করে সরবরাহ এলে আবার বিক্রি স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।

এদিকে আকস্মিক এ সংকটের কারণে এলাকায় তেল সংগ্রহ করতে হুড়োহুড়ি শুরু হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

স্থানীয়দের দাবি, দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালীগঞ্জে জ্বালানি তেলের সংকট, অধিকাংশ ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ

Update Time : ০১:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬