বাংলাদেশ ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তাবন্দি ব্রিজের অকাল মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ২৩৯ Time View

মন্জুরুল আহসান শামীম

স্টাফ রিপোর্টারঃ রংপুর জেলার কাউনিয়া উপজেলা ৫ নং বালাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শান্তবাজার এলাকায় নির্মিত বস্তাবন্দি ব্রিজ উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মাত্র এক বছরের আগেই উদ্বোধন করা এই ব্রিজটি ইতিমধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণের নামে লাখ লাখ টাকা সরকারি তহবিল থেকে উত্তোলন করা হলেও, কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের। অভিযোগ রয়েছে, একদল প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থিত দোসররা প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করে নিন্মমানের বস্তাবন্দি ব্রিজ নির্মাণ করেছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, এই ব্রিজটি দিয়ে এলাকার কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু ব্রিজের বেহাল দশার কারণে এখন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা প্রকল্পের দুর্নীতির সঠিক তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত টেকসই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বস্তাবন্দি ব্রিজের অকাল মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

Update Time : ০৯:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫