
মোঃ সজীব ইসলাম স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ ও বিক্রি এবং অবৈধ মিনি পেট্রোল পাম্প পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে পাথর মজুদ, ক্রয়-বিক্রয় ও পাথর ভাঙার মেশিন ব্যবহারের অপরাধে এক পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া শুটিবাড়ি বাজার এলাকায় পরিচালিত একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পের মালিককেও একই আইনে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি), ডিমলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। অভিযানে সহযোগিতা করে ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ পাথর উত্তোলন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 























