বাংলাদেশ ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাউনিয়া নেতা-কর্মীদের  মোনাজাত।

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১১১ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় রংপুরের কাউনিয়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক জেলা বিএনপি সভাপতি এমদাদুল হক ভরসা এই মাহফিলের আয়োজন করেন।

গতকাল রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর উপজেলার হারাগাছ এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাধারণ মুসল্লিরা অংশ নেন। বায়তুন নুর ভরসা জামে মসজিদের খতিব ওমর ফারুক সিদ্দিকী দোয়া পরিচালনা করেন।

মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণের জন্য সারা জীবন লড়ে গেছেন। তিনি চাইলে বিদেশে গিয়ে আরাম-আয়েশে থাকতে পারতেন, কিন্তু দেশের মানুষের কথা ভেবে দেশে থাকার সিদ্ধান্ত নেন।”

এরপরই তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে কারাগারে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করেছে। বর্তমানে তিনি শয্যাশায়ী।”

নেতাকর্মীদের উদ্দেশে ভরসা বলেন, “আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

দোয়া মাহফিলের শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের চলমান সংকটের অবসানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাউনিয়া নেতা-কর্মীদের  মোনাজাত।

Update Time : ০৩:৪৩:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫