বাংলাদেশ ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৯৩ Time View

মুজাহিদ ইসলাম জয়,কুড়িগ্রাম :

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার জামান ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হলরুমে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‘ওয়াই মুভস্’ প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ইয়েস বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলার সদস্যবৃন্দ।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা শিশু অধিকার, জাতিসংঘ শিশু অধিকার সনদ, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা এবং একটি কিশোরবান্ধব সমাজ গঠনের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি অর্জনের সুযোগ পান।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়েস বাংলাদেশের কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবক কে.এম. রেজওয়ানুল হক নুরনবী ও খাদিজা আক্তার। তাঁরা অন্তর্ভুক্তিমূলক আলোচনা, দলীয় কার্যক্রম এবং বাস্তবভিত্তিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সহজবোধ্য ও কার্যকরভাবে উপস্থাপন করেন।

প্রশিক্ষণটির মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যতে তাদেরকে শিশু-কিশোরবান্ধব সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালনে সহায়তা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কুড়িগ্রামে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০৩:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫