বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার ও অবৈধ অনুপ্রবেশকারী আটক

  • Reporter Name
  • Update Time : ০১:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১২২ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ: মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকালে দুই নারীসহ বাংলাদেশি নাগরিক আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭০/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ আল আমিনের মেহগনি বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাবিলদার শ্রী সঞ্জয় কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৭৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ২২ বোতল উইন সিরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এরপর অদ্য ১ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/১৫০-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ আজিজুল ইসলামের ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মোঃ কাদের।

একই দিন সকাল ১০টা ৩০ মিনিটে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/১০৫-আর সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে হাবিলদার মোঃ জিনারুল ইসলামের নেতৃত্বে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুইজন বাংলাদেশি নারী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মহেশপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার ও অবৈধ অনুপ্রবেশকারী আটক

Update Time : ০১:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬