বাংলাদেশ ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শতগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় শতগ্রাম ইউনিয়নের শাহাদাতের মিল চাতালে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাকবুলুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর স্মৃতিচারণ করে আলোচনা করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

খতমে কোরআন ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহদাত হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শতগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৫:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬