বাংলাদেশ ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার।

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৭৯ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদাহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (৫৮ বিজিবি) কর্তৃক ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত ০৭ ও ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

গত ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯৫৫ ঘটিকায় মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭১/৮-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের একটি কাঁচা রাস্তার পাশ থেকে হাবিলদার রাহুল বড়য়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ২১৩ বোতল ভারতীয় ‘উইন সিরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন বিকাল আনুমানিক ১৭৪০ ঘটিকায় নতুনপাড়া বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-৬৬/২-এস হতে আনুমানিক ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের সাগরের আম বাগান থেকে হাবিলদার শ্রী গোবিন্দ কুমারের নেতৃত্বে অভিযানে আসামীবিহীন ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, অদ্য ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১১০ ঘটিকায় শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬১-এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের বিপুলের আম বাগান থেকে হাবিলদার মোঃ আবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিন রাত আনুমানিক ০২০৪ ঘটিকায় সামন্তা বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-৫৭/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি নামক স্থানে রাস্তার পাশ থেকে হাবিলদার মোঃ শহর আলীর নেতৃত্বে অভিযানে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভোর আনুমানিক ০৪০০ ঘটিকায় খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মোঃ আজিজুল ইসলামের মেহগনি বাগান থেকে নায়েব সুবেদার শ্রী তাপস সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ১০ বোতল ভারতীয় মদ এবং ৬৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন ভোর আনুমানিক ০৪৫৬ ঘটিকায় শ্যামকুড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/১০৯-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন কাঁচা রাস্তা থেকে হাবিলদার প্রদীপ কুমারের নেতৃত্বে অভিযানে আসামীবিহীন ২৪৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া গত ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮২৫ ঘটিকায় সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৫৪/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ এনামুলের ঘাসের জমি থেকে হাবিলদার মোঃ শহর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ২০০০ পিস ভারতীয় ঔষধ (ডেক্সামেথাসন ট্যাবলেট ও সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক দ্রব্যসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার।

Update Time : ০৩:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬