বাংলাদেশ ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কারাগারে 

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ১৫৬ Time View

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় জমি বিক্রির কথা বলে টাকা টাকা নিয়ে পরবর্তীতে জমি না দেওয়ায় ও জমির বায়নার টাকা ফেরত না দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

সোমবার(১৬ জুন) গভীর রাতে আসামি সৈয়দ ওমর আলীকে(৫৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ভাংগা পৌরসভার নওপাড়া গ্রামের মৃত সৈয়দ মর্তুজার ছেলে।

মামলার বিবরনীতে জানা যায়, সৈয়দ ওমর আলী তার মালিকানাধীন ২৮নং নওপাড়া মৌজার ২৮২২ নং খতিয়ানের ১৩৯১/১, ১৭১৮ দাগের ১ শতাংশ জমি বিক্রির কথা বলে ওই এলাকার হায়দার মিয়ার ছেলে রনি মিয়ার কাছ থেকে  নগদ ২ লক্ষ টাকা ও ১ লক্ষ ৬৫ হাজার টাকার একটি ব্যাংক চেক নেয়। কিন্ত টাকা নেওয়ার পরে জমি রেজিস্ট্রি করে দিতে টালবাহানা করে এবং সেই জমি অন্যত্র বিক্রি করে দেয়। এই ঘটনা জানার পরে ভুক্তভোগী  রনি মিয়া টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানায়।

এঘটনায় ভুক্তভোগী রনি মিয়া নিরুপায় হয়ে বিগত ২২/০৮/২০২৪ইং তারিখে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে আসামি সৈয়দ ওমর আলীর নামে প্রতারণা মামলা(মামলা নং-সিআর ৫৩৪/২৪) দায়ের করে। মামলায় আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোমবার(১৬ জুন) রাতে আসামি সৈয়দ ওমর আলীকে গ্রেফতার করে পুলিশ।

এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশরাফ হোসেন জানান, প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ ওমর আলীকে গ্রেফতার করে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কারাগারে 

Update Time : ০২:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫