
সিনিয়র স্টাফ রিপোর্টার – অসিত চক্রবর্তী : ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গেন্ডারিয়ার বুড়িগঙ্গা নদীর পাড়ের জেডি এলাকায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোকসভাটির সার্বিক তত্ত্বাবধান ও সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু এবং সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন শিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শোকসভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তার অবদান এবং দেশ ও জনগণের প্রতি তার ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তার নেতৃত্ব ও সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরেন।
শেষে তার রূহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শোকসভা ও দোয়া মাহফিলের পাশাপাশি ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মানবিক ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে তিনটি মাদ্রাসায় তিনটি ছাগল এবং প্রত্যেক মাদ্রাসায় দুই বস্তা করে চাল বিতরণ করা হয়।
এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন শিপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি সবসময় মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reporter Name 






















