বাংলাদেশ ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ৩ নং আসামি সাইফুল ইসলাম রুবেল গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৭ Time View

* শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে হত্যা?

স্টাফ রিপোর্টার: রাজধানীর শ্যামবাজারে আলোচিত ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম আসামি মো. সাইফুল ইসলাম রুবেল (৪৫)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৩টা ২৫ মিনিটে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন ধোলাই পাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১২টার দিকে পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন শ্যামবাজার এলাকায় মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ও মসলা ব্যবসায়ী আব্দুর রহমানকে। ব্যবসায়িক বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তে উঠে আসে।

ঘটনার পরপরই সূত্রাপুর থানায় হত্যা মামলা (মামলা নং-০৭, তারিখ-১১/১২/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) রুজু করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হলে আসামিদের গ্রেফতারে তৎপরতা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব জানায়, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. সাইফুল ইসলাম রুবেলকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

র‌্যাবের অভিযানে ৩ নং আসামি সাইফুল ইসলাম রুবেল গ্রেফতার

Update Time : ০৬:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬