বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১০৭ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ:

ঝিনাইদহে অভিযান চালিয়ে ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

রোববার (১ জুন) রাতে সদর উপজেলার চর মুরারীদহ গ্রাম থেকে জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোনসহ আটক করা হয় তাকে। আটককৃত ওই একই গ্রামের জাকির হোসেন মন্ডলের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, ফিলিপাইন থেকে পরিচালিত ‘বাংলাউইন’ নামের একটি জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করতেন মেহেদি। দেশের বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন তিনি।

তিনি আরও জানান, ঝিনাইদহ ডিবি পুলিশ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে আটক করে মেহেদী হাসানকে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার

Update Time : ০৭:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫