বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৪৫ Time View

পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ে কবরস্থান থেকে থেকে পাঁচটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে পঞ্চগড় পৌর শহরের কাগজিয়াপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।

কবরগুলো হলো পৌর শহরের তেলিপাড়া এলাকার তসিরুল আলম (৭৫), রাইয়ান আজমী বিজয় (১৫), তোজো (৮০), দর্জিপাড়া এলাকার আব্দুস সাত্তার (৭০), কাগজিয়া পাড়া এলাকার হামিদা বেগম (৭০)।

জানা যায়, তসিরুল আলম ২০২৪ সালে, রাইয়ান আজমী বিজয় ২০২২ সালে, তোজো ২০২৩ সালে, আব্দুস সাত্তার ২০২৪ সালে এবং হামিদা বেগম ২০২৩ সালে মারা যান।

স্থানীয়রা জানায়, সোমবার ফজরের নামাজের পর কবর জিয়ারত করতে যান আব্দুল কাদের নামে এক ব্যক্তি। এ সময় একটি কবরের মধ্যে সুরঙ্গ দেখতে পান তিনি। পরে আশপাশের লোকজনসহ কবরটি দেখতে গেলে একে একে পাঁচটি কবরে সুড়ঙ্গ দেখা যায়। কবরগুলোতে কোনো মরদেহ নেই। এসময় একটি কবরের পাশ থেকে একটি কালো রংঙের লুঙ্গি পাওয়া যায়।

স্থানীয় দুলাল হোসেন বলেন, আমার বাবা তসিরুল আলম ও ভাতিজা রাইয়ান আজমী বিজয়ের কবর আছে এই কবরস্থানে। কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে এমন খবর পেয়ে এসে দেখি বাবা ও ভাতিজারও কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় মাওলানা আবু তাহের ফিরোজ বলেন, খবর পেয়ে কবরস্থানে আসি। এটি চরম দুঃখজনক ঘটনা। এটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিষ্ঠুরতম ও নিন্দনীয় কাজ।

কাগজিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ ও কবরস্থানের সভাপতি হাসিবুল করিম বলেন, একটা মানুষের সর্বশেষ ঠিকানা তার কবরস্থান। এখান থেকে যদি কঙ্কালগুলো চুরি হয়ে যায়, তাহলে আমরা কার কাছে চাইবো। প্রশাসনের প্রতি আমি অনুরোধ করছি তারা যেন সজাগ দৃষ্টি দেয়।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি তদন্ত করছি।

মোঃ ওয়াহেদুল করিম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পঞ্চগড়ে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি

Update Time : ০৭:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫