বাংলাদেশ ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় মাদ্রাসার পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার 

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ২০৬ Time View

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসার পুকুরে থেকে ভাসমান অবস্থায় বিল্লাল হোসেন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

সোমবার দুপুর একটার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রাম একটি হাফেজিয়া মাদ্রাসার পুকুরে তার লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

এ বিষয় পরিবারের লোকজন জানায়, রবিবার বিকেল থেকে বিল্লালকে খুঁজে পাওয়া যায়নি। অনেক জায়গায় খোঁজাখুজি করে ও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ দুপুরে মাদ্রাসার লোকজন গোসল করতে গিয়ে বিল্লালের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। বিল্লাল খুব সহজ সরল ছেলে ছিল।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পুকুরে এক যুবকের লাশ ভাসতেছিল । এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিল্লাল হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করি। এসময় পরিবারের লোকজন আমাদের জানায়, বিল্লাল কিছুটা প্রতিবন্ধী ও সহজ সরল লোক ছিল। তার কোন শত্রু ছিল না। ধারণ করা হচ্ছে, বিল্লাল বরিবার বিকেলে পুকুরে গোসল করতে নেমে হয়তো সে ডুবে গেছে। এঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায়, লাশটি তাদের কাছে হস্তান্তর করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় মাদ্রাসার পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার 

Update Time : ০১:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫