বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মুরগির খামারীকে প্রকাশ্যে গু/লি করে হ/ত্যা

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১৫১ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ :

কুষ্টিয়ার ইবি থানার মধুপুর ইটভাটা বাজার এলাকায় মঙ্গলবার রাতে টুটুল (৪৫) নামে এক প্রবাসফেরত মুরগির খামারিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি আনুমানিক রাত ৮টার দিকে বাজার সংলগ্ন চায়ের দোকানের পাশে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত টুটুল মধুপুর ইটভাটা কেনেলপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা তোরাপ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুটুল বাজারে চা খাচ্ছিলেন এমন সময় অজ্ঞাতনামা একদল সশস্ত্র যুবক হঠাৎ করেই তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত টুটুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে এসে মধুপুরে নিজ বাসার ছাদে একটি ছোট আকারের মুরগির খামার গড়ে তোলেন এবং শান্তিপূর্ণ জীবন যাপন করছিলেন। তার এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

টুটুলের পরিবারের দাবি, তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে এলাকায় পূর্বের কিছু গোষ্ঠীগত বিরোধ নিয়ে তিনি মাঝে মাঝে উদ্বেগ প্রকাশ করতেন। তারা ধারণা করছেন, এসব বিরোধের জেরেই হয়তো তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদী হাসান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সহ একটি পিস্তল সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কুষ্টিয়ায় মুরগির খামারীকে প্রকাশ্যে গু/লি করে হ/ত্যা

Update Time : ০৬:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫