বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে 

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৮২ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির বড় শীতলাই গ্রামে মালিকের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কর্মচারী ও প্রাইভেট কার চালক আমিনুল ইসলাম (৩৭)সন্ত্রাসী হামলার শিকার হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা যায়, ৮ই জুলাই ভোর আনুমানিক সাড়ে ৫টায় একা পেয়ে আমিনুলকে হত্যা চেষ্টার মূল হোতা মৃত নুরুজ্জামান চৌধুরীর ছেলে মনিরুজ্জামান চৌধুরী(৪৮) সহ আওয়ালের ছেলে আলমগীর হোসেন (৩৮), ইউনুস আলীর ছেলে আমিনুল (৩৩),আজিমউদ্দিনের ছেলে তাজির(৩০), নাইদ্দার ছেলে ময়নুল(৩০) অস্ত্র-সস্ত্রে সু-সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় আমিনুলকে এলোপাতাড়ি মারপিট করাসহ ধারালো ছোরা, রড,চাইনিজ কুড়াল দিয়ে উপুর্যুপরি কুপিয়ে গুরুতর আহত ও রক্তাক্ত করে। এসময় আহতের ডাকচিৎকারে প্রতিবেশী আহাত আলী, সামছুল সহ আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে প্রাননাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা বীরদর্পে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজনের সহযোগিতায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আহতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এব্যাপারে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন আমিনুলের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ঘটনার দিনই ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/ ৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬(২)/১১৪/ ৭৪ ধারায় বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন,যার মামলা নং-১০। তবে ঘটনার প্রায় ৭/৮ দিন অতিবাহিত হলেও এখনোও পর্যন্ত আসামিরা ধরা-ছোঁয়ার বাহিরে থাকায় আহতের পরিবারের সদস্যরা জড়িতদের গ্রেফতারে উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে মুঠোফোনে কথা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সুমন দেবনাথ জানান, আসামীরা সবাই পলাতক রয়েছে এবং তাদেরকে দ্রুত গ্রেফতারে থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান তৎপরতা চালানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে 

Update Time : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫