বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জেলা যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৩৫ Time View

মোহাম্মদ মাহাবুব আলম স্টাফ রিপোর্টার। 

দেশব্যাপী প্রশাসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র করে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে, পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ছোট বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন,জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু । কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,

জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, এবং উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন,মিটফোর্ড হাসপাতালে একজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ওপর দোষ চাপাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই ওই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন রকম কথা বলে দেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে।কিন্তু এসব ষড়যন্ত্র দেশের জনগণ সফল হতে দেবে না।এসময় জেলা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পঞ্চগড়ে জেলা যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 

Update Time : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫