বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের চিরিরবন্দরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও জমি দখলের অভিযোগ বিএনপি নেতার পরিবারের বিরুদ্ধে ।

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১৫৫ Time View

দিনাজপুর থেকে জাকির হোসেন:

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও তার দুই ছেলে—শামীম ও সোহাগ—এর বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার (২ আগষ্ট) দুপুরে অভিযুক্ত শামীম ও সোহাগ উভয়েই ৩ নং ফতেজংপুর ইউনিয়ন যুবদলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে জমি দখলের এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় আশপাশের সাধারণ মানুষ ভয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় শামসুল ও তার ছেলেদের বিরুদ্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া তাদের এই কর্মকাণ্ডে সেল্টার (আশ্রয় ও সহযোগিতা) দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বাধীন রাজনৈতিক গ্রুপের অংশ হিসেবেই এদের কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ।

এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখনো তারা ক্ষমতায় আসেনি, এরই মধ্যে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। যদি তারা ভবিষ্যতে ক্ষমতায় আসে, তাহলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায় থাকবে?”

এ ঘটনার বিষয়ে চিরিরবন্দর প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দিনাজপুরের চিরিরবন্দরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও জমি দখলের অভিযোগ বিএনপি নেতার পরিবারের বিরুদ্ধে ।

Update Time : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫