
মোহাম্মদ মাহাবুব আলম। জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ে টুনিরহাট বাজারে রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধ পাহারাদারকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ আগস্ট)সকালে সদর উপজেলার টুনিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম এর পিতা ঝাকুয়াপাড়া এলাকার কালুয়া।
স্থানীয়রা জানান,রফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও মাজেদুল ইসলামের খড়ির ঘরের পাহারাদার ছিলেন। মঙ্গলবার সকালে এক কাঠুরিয়া কাঠ কাটতে আসে বৃদ্ধের গলাকাটা অবস্থায়, মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে। তৎক্ষণাৎ লোকজন ছোটাছুটি করে আসে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে বর্তমান পুলিশ অবস্থান করছে। কোন বড় অপরাধ ঢাকতে পাহারাদার রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ।
Reporter Name 























