
মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ বৃষ্টির পানিতে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকসাহাবাজ গ্রামের নিম্নাঞ্চল টইটম্বুর। ওই গ্রামে চলাচলের রাস্তা গুলোতে পানি নিষ্কাশনের জন্য ব্রীজ কালভার্টের মুখ গুলো কচুরিপানা দিয়ে বন্ধ হয়ে পড়ায় আমনের চারা রোপণ করতে পাচ্ছে না তিনটি দোলার কৃষকরা। বিষয়টি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম শফি সহ অন্যান্য নেতাকর্মীর দৃষ্টিগোচর আসে।
শুক্রবার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম শফি’র নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ব্রীজ কালভার্টের মুখের পানা পরিষ্কার করেন বিএনপি ও অঙ্গ সংগঠন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন। এ কাজে সহায়তা করেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান আলী, সমাজসেবক শহীদুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক শাহিনুর আলম, উপজেলা কৃষক দলের সভাপতি ডাঃ ফেরদৌস হাসান জনি, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রাজেন্দ্র বাজার এলাকা থেকে শুরু করে মধ্যে সাপ খাওয়া দোলা, মধ্যে নিজপাড়া গ্রামের বৃষ্টির পানি বের হয়ে যায় গাজীরহাট জোরা দীঘির পুল, তালুকসাহাজ আটানী পুল ও সাপ খাওয়া দোলার পুলের ভিতর দিয়ে। বৃষ্টির পানির প্রবল স্রোতে কচুরিপানা ভেসে গিয়ে এতিনটি সেতুর মুখে আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। ফলে নিজপাড়া দোলা, সাপ খাওয়ার দোলা ও আটানী গিরাই দোলা, সহ তিন দোলায় প্রায় ৫০০ একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা । ফলে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।
Reporter Name 























