
মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কাউনিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, সারাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান আলী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আব্দুল মমিন জিহাদি।
Reporter Name 























