বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় সংবাদ সম্মেলন করে আ.লীগ ছাড়লেন বাবু গাইন  

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৯১ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : – বাংলাদেশ আওয়ামী লীগের সাথে  সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনার পাইকগাছায় গড়ইখালীর বাবু গাইন ও তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে গড়ইখালীস্থ নিজ বাসভবনের সামনে পিতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে রিপন গাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা নিরীহ পরিবার। রাজনৈতিক তকমা লাগিয়ে তাদের চিংড়ী ঘের গড়ইখালী বাজারের স’মিল দখল করে নেয়া হয়েছে। তবে যারা দখল করে নিয়েছে তাদের নাম ভয়ে বলতে রাজী হননি তারা। তারা সব সময় আতংকে বসবাস করছেন বলে জানান। সংবাদ সম্মেলনে আরও বলেন, আমরা কেউ সক্রিয়ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম না, বর্তমানেও নেই। তবে আওয়ামী লীগকে সমর্থন করতাম। সামাজিক কর্মকান্ডে জড়িত থাকতাম। এ কারণে আওয়ামী লীগ সরকারের সময় বার বার যেমন বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি, বর্তমান সময়েও একই অবস্থা। একারণে আওয়ামীলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সাধারণ ভাবে জীবন যাপন করতে চাই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মজিদ গাইন, আজিত গাজী, ইউসুফ সরদার, হাকিম গাজী, সমিরন মন্ডল, লতিফ মোড়ল, মানিক বিশ্বাসসহ শত শত পুরুষ ও মহিলা আওয়ামী লীগ সমর্থক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাইকগাছায় সংবাদ সম্মেলন করে আ.লীগ ছাড়লেন বাবু গাইন  

Update Time : ১২:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫