
উপজেলা প্রতিনিধি, পাইকগাছা:
পাইকগাছা উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামটি হিন্দু অধ্যুষিত একটি শান্তিপ্রিয় গ্রাম। এই গ্রামটি বিলের মধ্যে অবস্থিত হওয়ায় গাঁজা ও ফেন্সিডিল ব্যবসায়ীদের ব্যবসা করতে খুবই সুবিধা হচ্ছে। এজন্য বর্তমানে গাঁজা ও ফেন্সিডিল ব্যবসায়ীরা এ নিম্ন অঞ্চলটি বেছে নিয়েছেন। এই ওড়াবুনিয়া গ্রামের সবচেয়ে বড় গাঁজা ও ফেন্সিডিলের ব্যবসায়ী কাজল বিশ্বাস ,পিতা- সন্তোষ বিশ্বাস। এ গ্রামের মানুষ গুলো কাজল বিশ্বাসের অত্যাচারে অতিষ্ঠ প্রায়। প্রতিবেশীরা তাকে কিছু বলতে গেলে সে হুমকি দেয় তোকে এই গ্রামে বসবাস করা সময় শেষ হয়ে আসছে, তাছাড়া রাত্রে তোর বাড়িঘরে আগুন লাগিয়ে দেবো। এ বলেও হুমকি দেয় সে ।প্রতি রাতে কাটাখালি বাজার ও গজালিয়া চৌরাস্তা থেকে বিভিন্ন গাঁজা ও ফেন্সিডিল সেবন কারী ছেলেদের এনে গাঁজা ও ফেন্সিডিল বিক্রি সহ আসর বসায়। এ বিষয় নিয়ে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্ন হুমকি ধামকি সহ মেরে ফেলার হুমকি দেয়। এমনকি কাজল বিশ্বাস এর পিতা সন্তোষ বিশ্বাস তাকে অনেকবার বাঁধা দেওয়ার চেষ্টা করেও সন্তোষ বিশ্বাসকে তার একমাত্র গাঁজা ও ফেন্সিডিল ব্যবসায়ী পুত্র কাজল বিশ্বাস এর হাতে একাধিকবার মার খেতে হয়েছে। বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে কাজল বিশ্বাস সাধারণ মানুষকে হেনস্থা করে আসছে এর ফলশ্রুতিতে আনুমানিক ১৫ থেকে ১৬ দিন পূর্বে কাজল বিশ্বাস গাঁজা ও ফেন্সিডিল সেবনকারীদের এনে গ্রামের পাশে বদ্ধ খালের বাসায় গাঁজা ও ফেন্সিডিল সেবন করার পরে শত্রুতা মূলক ভাবে রাত্রে বাসাটি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ সময় কাজল বিশ্বাসের সাথে উপস্থিত ছিল কাটাখালি বাজারের অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি। খালের বাসা পোড়ানোর বিষয়টি পাইকগাছা থানা পুলিশের অবগত রয়েছে। কিন্তু পাইকগাছা থানা পুলিশ-এর গাঁজা ও ফেন্সিডিল ব্যবসার বিষয়টি অবগত নয়। এর ফলে রাত্রে হিন্দু অধ্যুষিত অঞ্চলটি দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। কাজল বিশ্বাস একজন ভয়ংকর প্রকৃতির মাদক ব্যবসায়ী ।সে গ্রামের বিভিন্ন মানুষকে ভয়-ভীতি দেখিয়েছে এবং মেরে ফেলার হুমকিও দিয়েছে। তাই তার অত্যাচারে কেউ বাঁধা দিতে সাহস পায় না। পাইকগাছা থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে রাত আনুমানিক ৯.০০ টা থেকে ১১.০০ টার মধ্যে যদি খোঁজ খবর নেয় তাহলে জানতে পারবেন বিষয়টি সত্য ঘটনা। কাজল বিশ্বাস এর জন্য অনেক যুবসমাজ আজ ধ্বংসের মুখে এর থেকে যুব সমাজকে বাঁচাতে হলে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। ভয়ংকর মাদক ব্যবসায়ী কাজল বিশ্বাস তার ফেসবুক আইডির নাম Lal Baba .
Reporter Name 





















