বাংলাদেশ ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রিতে বাধাঁ দেওয়ায় সিলেটের দক্ষিণ সুরমায় ভূক্তভোগীকে হুমকি, থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ভূমিখেকোরা জমি রেজিস্টারি করতে না পেরে জমির এক ওয়ারিশান মহিলাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হুমকির শিকার ঐ মহিলা নিজের পরিবারের নিরাপত্তার জন্য এসএমপির দক্ষিণ সুরমা থানায় গত ৪ অক্টোবর (শনিবার) একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। যাহার নং ২৫১/২৫।

জিডি সুত্রে জানাযায়, দক্ষিণ সুরমা উপজেলার বড়ই কান্দি এলাকার সুনামপুর গ্রামের মৃত জয়নুল মিয়ার মেয়ে মেহেরজান বেগম উল্লেখ করেন, তাহার ভাইদের মাদক সেবনের অভ্যাস আছে, বিশেষ করে গাজা সেবনের অভ্যাস। এই এলাকায় যারা বসবাস করছে বেশীরভাগ তাদের আত্নীয় স্বজন। তিনি বলেন তাহার ভাইদের মাদকের প্রলোভন দেখিয়ে একটি ভূমিখেকো সিন্ডিকেট চক্র ভাইদের মাদক সেবনের সুযোগকে কাজে লাগিয়ে, মাদকের টাকা দিয়ে ফুসলিয়ে তাদের অগোচরে গোপনে প্রায় ৭ কোটি টাকার সম্পত্তি ১ কোটি ৩৫ লক্ষ টাকায় হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই জমির সরকারী বাজার মূল্য আনুমানিক প্রতি ডিসিমিল ৭ (সাত) লক্ষ টাকা। ২০১৫ সালে এই জমির পাশের জমিটি বিক্রি হয়োছে প্রতি ডিসিমিল সাড়ে ৬ (ছয়) লক্ষ টাকায়। অথচ ১০ বছর পর একই স্থানের জমি ২০ ফুট পাকা রাস্তার সাথে সিসিক’র ২৮ নং ওয়ার্ডের এই ৯০ ডিসিমিল জমি, মাত্র দেড় লক্ষ টাকা ডিসিমিল সাব্যস্ত করে ভূমিখেকো সিন্ডিকেট চক্রটি, পরিবারের অন্য ওয়ারিশানদের না জানিয়ে অতি গোপনে রেজিস্টারি করার পায়তারা করছে।

মেহেরজান বিষয়টি বুঝতে পেরে দক্ষিণ সুরমা সাব-রেজিস্টারের কাছে দলিল সম্পাদন না করতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পর বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ভূমিখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। এই কারণে ভূমিখেকো সিন্ডিকেট চক্রটি দলিল সম্পাদন করতে বাধার সম্মূখীন হয়ে অভিযোগকারীকে ভূমিখেকো ফয়সল, তাহার ভাই লন্ডন প্রবাসী আকিকুর রহমান আকিকের শেল্টারে এবং ওয়ারিশান মেহেরজান এর ছোট ভাই মাদকাসক্ত ডালিম উদ্দিন এর মাধ্যমে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

নিন্মে জমির মৌজা ও দাগ খতিয়াত দেওয়া হলো। জেলা- সিলেট, উপজেলা-দক্ষিণ সুরমা মৌজা – বড়ইকান্দি, জেএল এ-১১৬, বি এস-৬, খতিয়ান নং-এস এ ছাপা-১৩২, বিএস ছাপা-৫৩৮, দাগ নং-এস এ ১৭০৮,বি এস ৪৩২৫। এছাড়াও ভূক্তভোগীদের আরো অন্যান্য দাগে যাতে কোন রকম দলিল সম্পাদন না হয় সেই বিষয়টিও নজরে রাখতে সাবরেজিস্টারকে অনুরোধ করেছিলেন।

উল্লেখ্য গত ১অক্টোবর “কয়েক কোটি টাকার জমি নামমাত্র মূল্যে হাতিয়ে নেয়ার চেষ্টা ভূমিখেকো সিন্ডিকেটের, রেজিস্টারি না করতে দক্ষিণ সুরমা সাব-রেজিস্টারের কাছে এক ভূক্তভোগীর অভিযোগ” শিরোনামে একটি সংবাদ সময় টিভি বাংলা, সিলেট এডিশন, জাতীয় দৈনিক বিকালবার্তা পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকা ফলাও করে সংবাদ প্রকাশ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিক্রিতে বাধাঁ দেওয়ায় সিলেটের দক্ষিণ সুরমায় ভূক্তভোগীকে হুমকি, থানায় জিডি

Update Time : ০৩:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫