বাংলাদেশ ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন,জ্বলে ওঠে শত শত মশাল।

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৮৮ Time View

মন্জুরুল আহসান শামীম

স্টাফ রিপোর্টারঃ অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তা পাড়ে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া তিস্তা ব্রিজ পাড়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ-সমন্বয়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমুখ।

বক্তারা বলেন, তিস্তা নদী এখন মৃত্যুপথযাত্রী। নদীর পানি শুকিয়ে যাওয়া ও ভয়াবহ ভাঙনে হাজারো মানুষ জীবিকা হারিয়েছে। কৃষি, মৎস্য ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চল। এ পরিস্থিতি মোকাবিলায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, দেশি-বিদেশি যে কোনো চাপ উপেক্ষা করে সরকারকে অবিলম্বে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। “তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে”—এই স্লোগানে জ্বলে ওঠে শত শত মশাল।

কর্মসূচির শেষে তিস্তা রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ঘোষণা দেন, নদী ও মানুষের স্বার্থে এই আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন,জ্বলে ওঠে শত শত মশাল।

Update Time : ০৪:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫