বাংলাদেশ ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জের সাবেক এমপি’র ওবায়দুল হক (রহ:)র কবর জিয়ারতে সিলেট-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নুরুজ্জামান জামান।

  • Reporter Name
  • Update Time : ১০:০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৫৮ Time View

আব্দুস শহীদ শাকির 

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক নুরুজ্জামান জামান জকিগঞ্জের আধ্যাত্মিক জগতের রাহবার, শাইখুল হাদিস ও সাবেক সংসদ সদস্য হযরত মাওলানা ওবায়দুল হক উজিরপুরী (রহ.)-এর কবর জিয়ারত করেছেন।এসময় তিনি মরহুমের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের উজিরপুরস্থ হযরত মাওলানা ওবায়দুল হক উজিরপুরী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এই জিয়ারত অনুষ্ঠিত হয়।জিয়ারতের সময় অধ্যাপক নুরুজ্জামান জামানের সাথে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মাওলানা উজিরপুরী (রহ.) ছিলেন জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের কাছে এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং একইসাথে শাইখুল হাদিস হিসেবে ইলমে হাদিসের চর্চা ও আধ্যাত্মিক জগতে ছিলেন অনুসরণীয়।জিয়ারত শেষে অধ্যাপক নুরুজ্জামান জামান সাংবাদিকদের বলেন, “হযরত মাওলানা ওবায়দুল হক উজিরপুরী (রহ.) ছিলেন এই অঞ্চলের মানুষের জন্য এক বাতিঘর। তিনি একইসাথে রাজনৈতিক ও আধ্যাত্মিক অঙ্গনে নেতৃত্ব দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর আদর্শ, কর্ম ও জনসেবার অনুপ্রেরণা নিয়ে আমি সিলেট-৫ আসনের সর্বস্তরের জনগণের জন্য কাজ করতে চাই।”তিনি আরও বলেন,ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি, উজিরপুরী (রহ.)-এর মতো জনদরদী ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত পবিত্র স্থানে এসে জিয়ারত করার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ্‌র রহমত ও শক্তি লাভ করা যায়। এই অঞ্চলের জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করাই আমার মূল লক্ষ্য।”অধ্যাপক নুরুজ্জামান জামানের এই জিয়ারতকে তাঁর নির্বাচনী এলাকার মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও পূর্বসূরিদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। এটি তাঁর প্রার্থিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করবে বলেও অনেকে মনে করছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জের সাবেক এমপি’র ওবায়দুল হক (রহ:)র কবর জিয়ারতে সিলেট-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নুরুজ্জামান জামান।

Update Time : ১০:০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫