
পঞ্চগড় জেলা প্রতিনিধি : মোহাম্মদ মাহাবুব আলম।
পঞ্চগড়ের বিভিন্ন মহাসড়কে দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের দৌরাত্ম্য। এসব অবৈধ যানবাহন মহাসড়কে অবাধে চলাচল করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনদুর্ভোগ। সকাল ও বিকেল বেলায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং রোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এসব অটোরিকশার অধিকাংশ চালকের নেই কোনো লাইসেন্স বা গাড়ির বৈধ কাগজপত্র। অনভিজ্ঞ চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। ফলে প্রতিদিনই মহাসড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি।
যাত্রীদের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকার কারণেই মহাসড়কে দিন দিন বাড়ছে এসব যানবাহনের সংখ্যা। কেউ দেখার বা ব্যবস্থা নেওয়ার যেন কেওনেই। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে ভোগান্তি মেনে চলাচল করছেন।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে মহাসড়ককে এসব ধীরগতির যানবাহনের দখল থেকে মুক্ত করা যায় এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত হয়।
Reporter Name 























