বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাট থানার এসআই মহরম ও এসআই  জওহর লাল-এর চোরাচালান বাণিজ্য

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩০ Time View

বিশেষ প্রতিনিধি ঃ

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতীয় গরু-মহিষ ও অন্যান্য আমদানী নিষিদ্ধ চোরাচালান জমজমাট হয়ে উঠেছে। আর রাষ্ট্রবিরোধী এ বাণিজ্যে পরোক্ষ জড়িয়ে পড়েছে থানা পুলিশ।

এই চোরচালানের নেপথ্যে রয়েছেন গোয়াইনঘাট থানার এসআই মহরম ও এসআই জওহর লাল। এই দুই এসআইয়ে ছেড়ে দেওয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাই গরু-মহিষ সম্প্রতি আটক করেছে বিজিবি।

এই দুই এসআই গোয়াইনঘাট থানার গুরুত্বপূর্ণ সীমান্ত ইউনিয়ন পশ্চিম জাফলং ও বিছনাকান্দি-রুস্তমপুর বিটের দায়িত্বে রয়েছেন। প্রতিদিন রাতে তাদের পাহারায় পশ্চিম জাফলং ইউনিয়নের লাখাট সীমান্তের নয়াগাঁও, লক্ষণ ছড়া ও আলী ছড়া এবং বিছনাকান্দি ইউনিয়নের কুলুম ছড়া, মুনিপুরী বস্তুি, তুরুং ও দমদমা সীমান্ত দিয়ে এসকল ভারতীয় চোরাই গরু দেশে প্রবেশ করে। সাথে মাদক, চিনি, সুপারি সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানী করা হয়ে থাকে।

এই দুই দায়িত্বশীল এসআই ও তাদের ফোর্সরা গবাদিপশু ও পণ্যের হিসাব করতে থাকে। রাত শেষে বেলা হওয়ার পর লাইনম্যান হেলাল, ফরিদুল ও গুলাম হোসেন হিসাব মতো টাকা সমজিয়ে দেন। পরে এই টাকা উপর মহলে ভাগ করে দেওয়া হয়।

সম্প্রতি চোরাচালান রোধে কর্তব্যে অবহেলা ও বখরবাজির অভিযোগে গোয়াইনঘাট থানার কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হলেও অজ্ঞাত কারণে এসআই মহরম ও এসআই জওহর লালকে বদলি করা হয়নি।

এ বিষয়ে এসআই মহরমের সাথে সেলফোনে দিলে তিনি এই প্রতিবেদন কে বলেন আপনার নাম্বার দেন আমি কিছু টাকা পাঠাইয়া দেই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

গোয়াইনঘাট থানার এসআই মহরম ও এসআই  জওহর লাল-এর চোরাচালান বাণিজ্য

Update Time : ০৯:২০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫