বাংলাদেশ ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারতে অনু প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:১৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৬৪ Time View

ক্রাইম রিপোর্ট জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী -পুরুষ ও শিশুসহ ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আটকদের মধ্যে ৫ জন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই বরিশালসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীন বাঘাডাংঙ্গা খোসালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।

অন্যদিকে, যাদবপুর বিওপি টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল সিরাপ মাদক উদ্ধার করেছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক শিশুদেরকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

অবৈধভাবে ভারতে অনু প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

Update Time : ০৬:১৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫