বাংলাদেশ ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ৩নং সদর ইউনিয়ন যুবদলের, যুব সমাবেশ অনুষ্ঠিত: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের হাতকে শক্তিশালী করার প্রত্যয়

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৩ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

মোহাম্মদ মাহাবুব আলম। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলার ৩ নং সদর ইউনিয়ন যুবদল শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর ২০২৫ সন্ধ্যায় পঞ্চগড় ব্যারিস্টার বাজার সংলগ্ন, খাঁন বাহাদুর মাদরাসা মার্কেট মাঠে এই যুব সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এই ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীরা ঘর থেকে ঠিকমতো বের হতে পারেননি, বিজিবি ও পুলিশের অত্যাচারের শিকার হয়েছেন। এখন সময় এসেছে মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার, ভোটের অধিকার পুনরুদ্ধার করার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার।

বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের বিজয় নিশ্চিত করার মাধ্যমে এই অঞ্চলের জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা হবে এবং গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে। এ লক্ষ্যে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ:

যুব সমাবেশটি উদ্বোধন করেন জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল, নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পঞ্চগড় জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. নাজমুল ইসলাম কাজল, সাবেক সভাপতি, জেলা যুবদল ও যুগ্ম আহবায়ক, জেলা বিএনপি পঞ্চগড়।

প্রধান বক্তা ছিলেন জনাব মোঃ নুরুজ্জামান বাবু, সাবেক ছাত্রনেতা, নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা যুবদল, পঞ্চগড় ও পরিচালক, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন:

জনাব মোঃ জালাল হোসেন, সভাপতি, ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন বিএনপি, পঞ্চগড়

জনাব মোঃ আব্দুল খালেক মাস্টার, সাধারণ সম্পাদক, ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন বিএনপি, পঞ্চগড়

জনাব মওদুদ আহমেদ, সাবেক ছাত্রনেতা ও দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত), জেলা যুবদল, পঞ্চগড়

সভাটি সঞ্চালনা করেন:

জনাব মোঃ তাছির উদ্দীন, সদস্য সচিব, ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন যুবদল

জনাব মোঃ এখানাজুর রহমান পলাশ, সাবেক সদস্য সচিব, সদর উপজেলা ছাত্রদল, পঞ্চগড়

জনাব মোঃ মনিরুজ্জামান বিদ্যুৎ, সদস্য সচিব, সদর উপজেলা যুবদল, পঞ্চগড়

শামীম হাসান শাওন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, পঞ্চগড় পৌর ছাত্রদল, পঞ্চগড়

জনাব মোঃ বসিরুল ইসলাম, জনাব মোঃ আকিমুল ইসলাম, জনাব মোঃ আবু তাহের রেজা, জনাব মোঃ মহসিন আলী, জনাব মোঃ মোশারফ

অনুষ্ঠানে ৩ নং সদর ইউনিয়ন বিএনপি ও যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পঞ্চগড়ে ৩নং সদর ইউনিয়ন যুবদলের, যুব সমাবেশ অনুষ্ঠিত: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের হাতকে শক্তিশালী করার প্রত্যয়

Update Time : ০৬:১৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫