বাংলাদেশ ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে খেলার মাঠের সাইনবোর্ড সাটিয়ে , সিলেটে চা বাগানের জমি ও বস্তিবাসী দখলে মরিয়া লিটন- বাবলু সিন্ডিকেট

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২০৩ Time View

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের শাহপরান থানাধীন খাদিম নগর এলাকার ২ নাম্বার সড়কের শেষ সীমানায় আনসার ক্যাম্প বাংলো, খেলার মাঠ ও পার্শ্ববর্তী চাঁদপুরি বস্তিকে দখল করতে গড়ে উঠেছে ভূমিখেকো, দখলবাজ ও চাঁদাবাজির চক্র। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি ও চা বাগানের জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা।

অভিযোগ রয়েছে, স্থানীয় লিটন মিয়া—যিনি খাদিমপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেন আনুর সালা—তার ছেলে বাবলু ও কয়েকজন সহযোগী বিএনপির নাম ব্যবহার করে এলাকাজুড়ে জবরদখল, চাঁদাবাজি ও লুটপাট চালিয়ে যাচ্ছে।

এ চক্রটি চাঁদপুরি বস্তি এলাকার ভেতরে বসবাসরত উপজাতি কুলি পরিবারদের উচ্ছেদ করে তাদের জায়গা বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আনসার ক্যাম্প বাংলার ভেতরে রাতের আঁধারে তারা গোপন বৈঠক করে সন্ত্রাসী বাহিনী পরিচালনা করছে।

এলাকাবাসী আরও জানিয়েছেন, কুদ্দুস নামে এক ব্যক্তি—যিনি আগে এলাকা থেকে বিতাড়িত হয়েছিলেন—বর্তমানে হকার সমিতির পদ ব্যবহার করে পুনরায় ওই দখলচক্রে সক্রিয় হয়েছেন।

এ চক্রের সাথে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি যুক্ত থেকে বিভিন্ন সময় জুলুম-নির্যাতন, হামলা-মামলা এমনকি খুন-গুমের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

ভুক্তভোগীদের অভিযোগ, আনোয়ার হোসেন আনু মেম্বার, তার সালা লিটন মিয়া, প্রদীপ ও বাবলু নেতৃত্বাধীন সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী টিলা এলাকার ভেতরে চা বাগানের প্রায় ১ একর জমি দখল করে নিয়েছে। সেখানে বর্তমানে উপজাতি কুলি বস্তি এলাকার কয়েকটি পরিবার উচ্ছেদের মুখে পড়েছে। শুধু তাইনা জোরপূর্বক চা-বাগানের সাইনবোর্ড ভেঙ্গে খেলার মাঠের সাইনবোর্ড সাটিয়ে দিয়েছে লিটন- বাবলু সিন্ডিকেট।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও ভূমিখেকো, দখল বাজদের বিচারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নতুন করে খেলার মাঠের সাইনবোর্ড সাটিয়ে , সিলেটে চা বাগানের জমি ও বস্তিবাসী দখলে মরিয়া লিটন- বাবলু সিন্ডিকেট

Update Time : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫