বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ২৮ অক্টোবর লগি-বৈঠার নৃশংস ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩৬ Time View

ইমরান সরকার:-গাইবান্ধার পলাশবাড়ীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে ও দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার মাঠে বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর ও কিশোরীগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী -সাদুল্লাপুর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী গণমানুষের নেতা অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু।

আরো বক্তব্য রাখেন,জামায়াত নেতা মাওঃ

আব্দুল মজিদ আকন্দ, মাওঃবেলাল উদ্দিন সরকার, আবু তালেব মাষ্টার ও গাইবান্ধা জেলা শিবির সভাপতি রুম্মান ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে ঢাকার পল্টনে আওয়ামীলীগ কর্তৃক সংঘটিত লগি-বৈঠার নৃশংস ঘটনায় জামায়াত-শিবিরের ৬ জন নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়। ইতিহাসে এটি কলঙ্কজনক অধ্যায়। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পলাশবাড়ীতে ২৮ অক্টোবর লগি-বৈঠার নৃশংস ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

Update Time : ০২:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫