বাংলাদেশ ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল উদ্ধার ও একাধিক বাংলাদেশি আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৯২ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ রোধে পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ একাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়,

২৯ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/এমপি থেকে প্রায় ৩.৫ কিলোমিটার ভেতরে মনোহরপুর মাঠে হাবিলদার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে, ২৮ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে চাঁপাতলা গ্রামে টহল পরিচালনা করে দালাল মোঃ মুকুল হোসেন (৪৪) এবং এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করে বিজিবি। তারা অবৈধভাবে ভারতগামী ছিলেন বলে জানা গেছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া, একই তারিখ রাত ১টার দিকে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে প্রায় ২৫০ গজ ভেতরে মকরধ্বজপুর গ্রামের কবরস্থানের পাশে টহলকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে অজয় কুমার হাওলাদার (৩৭) ও রিপন মৃধা (২৮) নামের দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারাও মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, ২৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে প্রায় ৫০ গজ ভেতরে টহলকালে অবৈধভাবে ভারতগামী ৬ বাংলাদেশিকে আটক করে বিজিবি। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে।

আটককৃত পুরুষদের পরিচয়—

১। ইউসুফ গণী (৫৪), পিতা-মৃত মোস্তাক আহমদ, গ্রাম-সরকারি ঘোনা, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার।

২। মোঃ নুর আলম (২৬), পিতা-আব্দুল মানিক, গ্রাম-মাইয়ারচর, থানা-সিলেট সদর, জেলা-সিলেট।

৩। সুমতি বিশ্বাস (২৪), পিতা-সুমন্ত বিশ্বাস, গ্রাম-বোড়াশী, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ।

বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে মাদক ও মানবপাচার রোধে মহেশপুর ব্যাটালিয়নের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল উদ্ধার ও একাধিক বাংলাদেশি আটক

Update Time : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫