
ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক মাদকবিরোধীয় অভিযানে ২ কেজি ভারতীয় গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়,
অদ্য (২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/৭-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর স্কুলপাড়া পাকা রাস্তার ওপর হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিনে ভোররাত আনুমানিক ১২টা ১০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৬৭ হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের সিরাজুল মিয়ার আমবাগানের মধ্যে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে পৃথক অভিযানে ৫৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এখানেও কোনো আসামি ধরা পড়েনি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
Reporter Name 






















