
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শেখ সাদী (৪২) ও শফিকুল কারী (৩৪) একাধিক মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে সদরপুর ও ভাঙ্গা থানায় মিলিয়ে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানায় তিনটি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ ও নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০। সদরপুর থানায় দুইটি মামলা দায়ের হয়েছে দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় সহ শেখ সাদী ও শফিকুল কারী এ বিরুদ্ধে ও রয়েছে।
এছাড়া, ভাঙ্গা থানার অফিস ও সরকারি দপ্তরে ভাঙচুরের ঘটনায় নজরুল শিকারীকে শনিবার গ্রেপ্তার করেছেন পুলিশ।
ওসি মোঃ আশরাফ হোসেন জানান, “থানা ভাঙচুর মামলায় ও একাধিক মামলা আসামি সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত আদালতে সোপর্দ করা হবে।”
Reporter Name 





















