বাংলাদেশ ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সিলেটে চা বাগানে নজিরবিহীন অভিযানে অবৈধভাবে নির্মান করা ৩০ টি ভবন ভাংচুর, উদ্ধার করা হয়েছে অস্ত্র- মাদক গ্রেপ্তার-২

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১০৫ Time View

বিকাল বার্তা প্রতিবেদকঃসিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগানের খাস জমিতে গড়ে ওঠা অন্তত ৩০টি অবৈধ ভবন গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদকদ্রব্য। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে জাল দলিল চক্রের দুই সদস্যকে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল দলিল লেখক শাহজাহান ওমর এবং চা বাগানের সাবেক ম্যানেজার শামীমসহ জালিয়াত চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগের দিন শুক্রবার বিকেলে পরিচালিত আরেক অভিযানে জালিয়াত চক্রের অন্যতম প্রধান মোজাম্মেল হোসেন লিটন (৩৮)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ম্যানেজার শামীম, লিটন, টিকাদার জামান ও শাহজাহান ওমরের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বাগানের খাস জমি দখল করে ভূয়া দলিল তৈরি করে জমি বিক্রি করছিল। বাগান শ্রমিকদের জায়গা জোরপূর্বক দখল ও উচ্ছেদের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ জানান,

“অভিযানে অস্ত্র, মাদকদ্রব্যসহ গুরুত্বপূর্ণ প্রমাণ জব্দ করা হয়েছে। জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের ধারাবাহিক অভিযানের ফলে চা বাগান এলাকায় জালিয়াত চক্রের দৌরাত্ম্যে কিছুটা লাগাম টানবে বলে আশা করছেন স্থানীয়রা।

এর আগে গত ১ বছর যাবৎ অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রচার করে আসছে জাতীয় দৈনিক বিকাল বার্তা

চ্যানেল ২৬ ও তালাশ টিভি ডট লাইভ, সময় টিভি বাংল, সিলেট এডিশন। অবশেষে ঘুম ভেঙ্গেছে জেলা প্রশাসনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সিলেটে চা বাগানে নজিরবিহীন অভিযানে অবৈধভাবে নির্মান করা ৩০ টি ভবন ভাংচুর, উদ্ধার করা হয়েছে অস্ত্র- মাদক গ্রেপ্তার-২

Update Time : ০৫:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫