বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী ফিলিং স্টেশনে পরিমাপের চেয়ে কম দেওয়ায় বিএসএিআই ৩ টি ফিলিং স্টেশন কে বন্ধ করেছে

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৬৯ Time View

আ:ছাত্তার মিয়া প্রতিবেদক : নরসিংদীতে ফিলিং স্টেশনগুলোতে ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। গত: মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে তিনটি পাম্পের পাঁচটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশের নেতৃত্বে এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ ও কাজী শাখাওয়াত হোসেনের এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নরসিংদীর সাহেপ্রতাবের মেসার্স আজাদ ফিলিং স্টেশনের একটি অকটেন ও একটি পেট্রোল ইউনিটে পরিমাপে কম পাওয়ায় ২ ইউনিট, পাঁচদোনার মেসার্স ভূঁইয়া এন্ড বাদার্স কর্পোরেশন এর একটি ডিজেল ইউনিটে পরিমাপে কম পাওয়ায় ১ ইউনিট ও মাধবদীর ভগিরতপুরের নওয়াপাড়ার মেসার্স নাছির সিএনজি ফিলিং স্টেশন এর দুইটি ডিজেল ইউনিটে পরিমাপে পাওয়ায় ২ ইউনিটসহ ৫টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও সাহেপ্রতাবের মেসার্স ভুঁইয়া সিএনজি রিফুয়েলিং এন্ড ফিলিং স্টেশন এর ডিসপেনসিং ইউনিট সমূহে ত্রুটি গ্রহণযোগ্য সীমার মধ্যে পাওয়া যায়। তবে আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন চার্টের মেয়াদ হালনাগাদ না থাকায় তা অতিসত্ত্বর বিএসটিআই কর্তৃক হালনাগাদ করে নেওয়ার পরামর্শ প্রদান করা হয়। মাধবদীর নওপাড়া মেসার্স এন এন সিএনজি ফিলিং স্টেশন (প্রা:) লি: এর ডিসপেনসিং ইউনিট সমূহে ত্রুটি গ্রহণযোগ্য সীমার মধ্যে পাওয়া যায়। তবে আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন চার্টের মেয়াদ হালনাগাদ না থাকায় তা অতিসত্ত্বর বিএসটিআই কর্তৃক হালনাগাদ করে নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশ জানাম,

ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে নরসিংদীর সব ফিলিং স্টেশনে বিএসটিআই-এর এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নরসিংদী ফিলিং স্টেশনে পরিমাপের চেয়ে কম দেওয়ায় বিএসএিআই ৩ টি ফিলিং স্টেশন কে বন্ধ করেছে

Update Time : ০৬:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫