বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৌরসভায় বহুতল ভবনের অবৈধ প্ল্যান পাসের অপচেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৩৩ Time View

স্টাফ রিপোর্টার: আদালতের একাধিক নিষেধাজ্ঞা এবং স্থিতাবস্থার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নরসিংদীর সাটিরপাড়ায় স্বত্ব-দখলীয় ভূমির উপর বে-আইনীভাবে বহুতল ভবনের প্ল্যান পাসের গুরুতর অভিযোগ উঠেছে একদল ভূমি দস্যু চক্রের বিরুদ্ধে। নরসিংদী পৌরসভায় দাখিলকৃত এই বে-আইনী নক্সাটি অবিলম্বে বাতিলের জন্য পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ঘটনার সূত্রপাত

লিখিত আবেদন সূত্রে জানা যায়, দরখাস্তকারী পরিবারের পিতা-মাতা, মোঃ নুরু মিয়া ওরফে মোঃ নুরুল ইসলাম ও মিনারা বেগম, সাটিরপাড়া মৌজার সাবেক ২৪১, আর.এস ১৬২৯ ও ৬৩০ দাগের ১২.৭৫ শতাংশ ভূমির রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক-দখলকার। উক্ত জমিতে তারা তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবন, একতলা বিল্ডিং, টিনশেড ঘর নির্মাণ করে, গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিয়ে এবং পৌর হোল্ডিং খুলে নিয়মিত কর পরিশোধ করে বসবাস করছেন।

আদালতের আদেশ উপেক্ষা

অভিযোগ অনুযায়ী, অজিত দেব বর্মন (৫৬) ও মলয় বর্মন গং নামক একটি চক্র দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে দরখাস্তকারী পরিবার আইনী আশ্রয় নিলে আদালত তাদের স্বত্ব-দখলের পক্ষে রায় দেন।

প্রথম নিষেধাজ্ঞা: বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নরসিংদী, ফৌঃকাঃবিঃ আইনের ১৪৫ ধারায় দায়েরকৃত মোকদ্দমা (নর.এম ১১৭৪/২০২৩) আমলে নিয়ে গত ১৬/০৩/২০২৫ তারিখে অজিত দেব বর্মন গং দেরকে উক্ত সম্পত্তিতে প্রবেশের অবৈধ আদেশ দেন।

দ্বিতীয় নিষেধাজ্ঞা: পাশাপাশি, বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত, নরসিংদীতে দায়েরকৃত দেওয়ানী মোকদ্দমা (২৭/২০২৩) তেও আদালত দরখাস্তকারীপক্ষের স্বত্ব-দখলীয় ভূমির উপর স্থিতাবস্থার আদেশ প্রদান করেন।

ভূমি দস্যুদের বেপরোয়া তৎপরতা

আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, অভিযুক্ত অজিত দেব বর্মন গং নিজেদের ভূমির মালিকানা দাবি করে পৌরসভায় একটি বহুতল বিশিষ্ট আবাসিক ভবনের প্ল্যান/নক্সা অবৈধভাবে জমা দিয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানতে পেরেছেন। তাদের অভিযোগ, এটি নিরঙ্কুশ স্বত্ব-দখলীয় সম্পত্তি থেকে পরিবারটিকে বঞ্চিত করার এবং বিভিন্ন জটিল মামলা-মোকদ্দমার সৃষ্টি করার এক অপতৎপরতা চালাচ্ছে বিবাদীগন।

পৌর প্রশাসকের কাছে আবেদন

ভুক্তভোগী পরিবার পৌরসভার প্রশাসক মহোদয়ের কাছে দাখিলকৃত আবেদনে জোর দাবি এবং অবৈধ বহুতল ভবনের নকশা যেন অনুমোদন না দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নরসিংদী আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৌরসভায় বহুতল ভবনের অবৈধ প্ল্যান পাসের অপচেষ্টা

Update Time : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫