
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এই সভা সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, জামায়াতে ইসলামের উপজেলা আমির আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি ইদ্রিস আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।
উপস্থিত সকল মহল বিজয় দিবসের কর্মসূচি সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Reporter Name 























