বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় হিজরা সম্প্রদায়ের দুই সদস্যকে মারধর ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৭২ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে হিজরা সম্প্রদায়ের দুই সদস্যের ওপর হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে সাদিয়া (৪০) ও জান্নাতি (২৪) নামের দুই হিজরা স্থানীয় শিবু মন্ডলের বাড়িতে বাচ্চা নাচানোর কাজ শেষে বের হওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে আদুরী বেগম ও তার স্বামী মাসুদসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাদের ওপর হামলা চালায়।

অভিযুক্তরা বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে সাদিয়া ও জান্নাতিকে গুরুতর আহত করে। এসময় ১নং আসামী আদুরী বেগম জান্নাতির ভ্যানিটি ব্যাগে থাকা পূর্ব জমা ২৫,০০০ টাকা ও বাচ্চা নাচানোর প্রাপ্ত ১,০০০ টাকাসহ মোট ২৬,০০০ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

হামলার ফলে জান্নাতি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে হিজরা সম্প্রদায়ের সদস্য শারমিন ও খুশিসহ আরও অনেকে পুলিশের কাছে সাক্ষ্য দিতে প্রস্তুত বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় হিজরা সম্প্রদায়ের দুই সদস্যকে মারধর ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ

Update Time : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫