বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শতক জমি নিয়ে সংঘর্ষ: মামাতো ভাইদের লাঠির আঘাতে খোকা মিয়ার মৃত্যু।

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৭ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ মাত্র দুই শতক জমির দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মামাতো ভাইদের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর মারা গেলেন খোকা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি। গত বুধবার (১০ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

নিহত খোকা মিয়া কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, খোকা মিয়ার সঙ্গে মামাতো ভাই ইজার উদ্দিন (৫০) ও তোফাজ্জল হোসেনের (উভয়ই জবেদ আলীর ছেলে) ওই দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে অভিযুক্ত ইজার উদ্দিন ও তোফাজ্জল হোসেন ওই জমির মালিকানা দাবি করে মাটি কাটতে গেলে খোকা মিয়া বাধা দেন। এ নিয়ে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়ালে ইজার উদ্দিন ও তোফাজ্জল হোসেন লাঠি দিয়ে খোকা মিয়ার ওপর এলোপাতাড়ি হামলা চালান।

খোকা মিয়ার চিৎকারে তার ছেলে জাকির হোসেন (৩৫) ও স্ত্রী শরিফা বেগম সুমি (৪৫) তাকে বাঁচাতে ছুটে এলে হামলাকারীরা তাদের ওপরও আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখান থেকে খোকা মিয়ার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ছেলে জাকির হোসেন জানান, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “অনেকদিন ধরেই চাচাতো মামারা আমাদের জমি দখলের চেষ্টা করছিল। বাধা দিতে গেলে ওরা দুজন মিলে লাঠি দিয়ে মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমরা বাঁচাতে গেলে আমরাও মারধরের শিকার হই।”

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় নিহতের পরিবার বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় খোকা মিয়া মারা গেছেন। তিনি বলেন, “মামলা গ্রহণের পর থেকেই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

খোকা মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দুই শতক জমি নিয়ে সংঘর্ষ: মামাতো ভাইদের লাঠির আঘাতে খোকা মিয়ার মৃত্যু।

Update Time : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫