বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি ও এরশাদ উল্লা গুলিবিদ্ধের ঘটনায় পঞ্চগড়ে জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫২ Time View

মোহাম্মদ মাহাবুব আলম পঞ্চগড় জেলা প্রতিনিধ : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লা গুলিবিদ্ধ হওয়ার পৃথক দুটি ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে নির্বাচনি প্রচারণাকালে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাও সন্ত্রাসীদের গুলিতে আহত হন।

পঞ্চগড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বিএনপি মনোনীত পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব।

সমাবেশে তিনি বলেন, “নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতে এ ধরনের সহিংসতা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সুষ্ঠু, অবাধ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, পঞ্চগড় জেলার দুইটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তাপস। তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ওসমান হাদি ও এরশাদ উল্লা গুলিবিদ্ধের ঘটনায় পঞ্চগড়ে জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচি

Update Time : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫